ঢাকাWednesday , 3 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি হসপিটাল ১ম বিভাগ ক্রিকেট লীগ: সুপার ওভারে ইয়ং বলাকা ক্রীড়া চক্রকে হারিয়ে ফাইনালে সেতু বন্ধন ক্লাব

admin ঢাকা
আপডেট: 3 April 2019, 20:30

রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সিবি হসপিটাল ১ম বিভাগ ক্রিকেট লীগে প্রথম সেমিফাইনালে সুপার ওভারে ইয়ং বলাকা ক্রীড়া চক্রকে ৯ উইকেটে পরাজিত করে ফাইনালে উঠেছে সেতু বন্ধন ক্লাব।
বুধবার (৩ এপ্রিল) সকালে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ইয়ং বলাকা ক্রীড়া চক্র। ওপেনিং নেমেই তা-ব চালাতে থাকেন ইয়ং বলাকার ইমন। তবে ব্যক্তিগত ৫০ রানে কাঁটা পড়েন এই ব্যাটসম্যান। এরপরে দলের হাল ধরেন রাজন। অপরদিকে, ব্যাটসম্যানদের চাপে রেখে উইকেট তুলতে থাকেন আমির। কিন্তু চাপকে সামলে দুর্দান্ত ফিফটি তুলে নেন রাজন। রাজনের সাথে ক্রিজে সঙ্গ দেন সবুজ। দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়েই আউন হন তিনি। ক্রিজে এক প্রান্তে লড়াই করেন রাজন। শেষদিকে তার ব্যাটেই ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে ইয়ং বলাকা ক্রীড়া চক্র। ইয়ং বলাকা ক্রীড়া চক্রের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ইমন ও রাজন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে সবুজের ব্যাট থেকে। সেতু বন্ধন ক্লাবের হয়ে আমির ৩টি, মিন্টু ২টি, রব্বানী ও আজিজুল ১টি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটে নেমে দারুণ শুরু করে সেতু বন্ধন ক্লাবের ব্যাটসম্যানরা। শাওন ও আজিজুলের যুগল বন্দি ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে সেতু বন্ধন ক্লাব ২৩৯ রান তোলে স্কোর বোর্ডে। শেষ পর্যন্ত ড্রয় হয় ম্যাচটি।
এরপর সুপার ওভার দিয়ে আবারও খেলা গড়ায় মাঠে। সুপার ওভারে প্রথমে ব্যাটিংয়ে নামে ইয়ং বলাকা ক্রীড়া চক্র। রব্বানীর বোলিং তোপে ৩ উইকেট হারিয়ে ৬ রান সংগ্রহ করে তারা। তিনটি উইকেটের মধ্যে একটি বোল্ড আউট ও দুইটি রান আউট হয়। ৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সেতু বন্ধন ক্লাব। ফলে ইয়ং বলাক ক্রীড়া চক্রকে ৯ উইকেটে পরাজিত করে লীগের প্রথম দল হিসেবে ফাইনালে উঠার গৌরব অর্জন করে সেতু বন্ধন ক্লাব। খেলায় আম্পায়ার ছিলেন সঞ্জীব ব্যানার্জী, আবু হাসান বাবলু ও স্কোরার ফজুল করিম।
একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইউনুছ আলী স্মৃতি সংসদের বিপক্ষে মাঠে নামবে মুন্সীপাড়া যুব সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *