ঢাকাWednesday , 3 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

admin ঢাকা
আপডেট: 3 April 2019, 20:25

বেনাপোল প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে মটরসাইকেল দুর্ঘটনায় মোস্তফা মাহমুদ সুমন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন শার্শা উপজেলার উত্তর বুরুজ বাগান গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা যায়, আকর্ষিক ঝড় ও শীলা বৃষ্টির মধ্যে সুমন মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিসের সামনে রাস্তায় নির্মাণাধীন কালভার্টের পাশে বাঁশের ধাক্কায় বুকের এক পাশ দিয়ে বাঁশটি ঢুকে যায়।
পরে রাস্তায় চলাচলকারী লোকের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত সাধারণ জনগণ অভিযোগ করে বলেন, এখানে বড় গর্ত করা হয়েছে অথচ যানবাহন যাতায়াত করার সময় সর্তকতামূলক কোন কিছু দেওয়া ছিল না। এজন্য অকালে একটা মানুষের জীবন চলে গেলো।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুন নাহার রানী জানান, দুর্ঘটনায় আহত সুমন নামে একজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক ভাবে পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *