ঢাকাWednesday , 3 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় অস্ত্র গুলিসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 3 April 2019, 20:25

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলিসহ লিটন হোসেন (৩১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার চটকাপোতা সানরাইজ নামের একটি ইটের ভাটার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক লিটন হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত আনছার আলী মোড়লের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, এসআই বাবুল আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে লিটন হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে একটি ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *