ঢাকাTuesday , 2 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বপ্ন প্রকল্পের কর্মকাণ্ড পরিদর্শনে এডওয়ার্ট ডিভাডসন

admin
April 2, 2019 10:00 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের কর্মকাণ্ড পরিদর্শন করেছেন দাতা সংস্থার মালয়েশিয়ান প্রতিনিধি এডওয়ার্ট ডিভাডসন।
মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ সরকার ও ইউএনডিপি’র অর্থায়নে বে-সরকারি সংস্থা সুশীলনের বাস্তবায়নাধীন স্বপ্ন প্রকল্পের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন তিনি। এ সময় তালা, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার নারী উপকারভোগীদের সরকারি সম্পদ রক্ষাণাবেক্ষণ কাজ, আয়বৃদ্ধিমূলক ক্ষুদ্র ব্যবসা, ব্যাংক এশিয়ার মুজুরী প্রদান সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এদিকে, বিকাল ৩টায় সুশীলনের কালিগঞ্জ অফিসে স্বপ্ন প্রকল্পের কর্মকর্তাদের সাথে শেয়ারিং মিটিং করেন দাতা সংস্থার প্রতিনিধি। এ সময় উপস্থিত ছিলেন ইউএনডিপি’র প্রতিনিধি মাহমুদ হোসাইন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, স্বপ্ন প্রকল্পের আশাশুনি ও দেবহাটা উপজেলা প্রোগ্রাম অফিসার আবু জাফর সিদ্দিক (মিলন), শ্যামনগর উপজেলা প্রোগ্রাম অফিসার শেখ ফিরোজ উদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রোগ্রাম অফিসার চিত্ত রঞ্জন সরদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।