কালিগঞ্জ প্রতিনিধি: ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে কালিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ স্লোগানে কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ সভায় বক্তব্য রাখেন। দিবসটি পালনে সহযোগিতা প্রদান করেন নবযাত্রা প্রকল্প, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা, ডি.আর.আর.এ, নাস, এম.জে.এফ বিশেষ প্রতিবন্ধী স্কুল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
