কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের সদরে অবস্থিত এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা রাণী বালাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হলরুমে নবযোগদানকৃত প্রধান শিক্ষক গঙ্গা রাণী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মিরাজুল আশরেকিন, ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ, কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল বাশার, একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক কণিকা সরকার ও উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আনজারুল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
