ডেস্ক রিপোর্ট: বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চাপাতা, বাইসাইকেল এবং গরু জব্দ করেছে। মঙ্গলবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কাকডাংগা বিওপি’র সদস্যরা কেড়াগাছি থেকে ৩০ হাজার টাকা মূল্যের ৭৫ কেজি ভারতীয় চাপাতা, মঙ্গলবার সকাল ৫টায় ভাদিয়ালী থেকে ১২ হাজার টাকা মূল্যের ৩০ কেজি ভারতীয় চাপাতা এবং ৫ হাজার টাকা মূল্যের একটি বাই সাইকেল, সকাল সাড়ে ৮টায় কেড়াগাছি থেকে ৩০ হাজার টাকা মূল্যের ৭৫ কেজি ভারতীয় চাপাতা জব্দ করে।
এদিকে, মঙ্গলবার ভোর ৪টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা তলুইগাছা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু উদ্ধার করে। এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় হিজলদী বিওপি’র সদস্যরা বড়ালী মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার টাকা মূল্যের একটি বাই সাইকেল জব্দ করে।
