ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি অ্যাড. আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এ সময় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতি অ্যাড. আব্দুল হামিদ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর কাছে সাতক্ষীরার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
