আশাশুনির খরিয়াটিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে খরিয়াটি গ্রামে পুকুরে ডুবে সামিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, খরিয়াটি গ্রামের আবুল খায়ের মোড়লের মেয়ে সামিয়া (২) বিকালে বাড়ির উঠানে খেলছিল। সবার অগোচরে সে পাশের পুকুরে গিয়ে পড়ে। তাকে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁিজর পর পুকুর থেকে তার ভাসমান মৃত দেহ উদ্ধার করে। সামিয়ার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply