আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে (বাংলা ১ম পত্র) পাঁচ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলার ২টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে এইচএসসি পরীক্ষায় এবছর ১ হাজার ৬ শত ১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫ শত ৯৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে।
আশাশুনি সরকারি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মিজানুর রহমান জানান, তার কেন্দ্রে ৩৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ জন। আশাশুনি মহিলা কলেজ ভেন্যুর ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ সাইদুল ইসলাম জানান, তার কেন্দ্রে ৪৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিল। দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল ও অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন জানান- তাদের কেন্দ্রে ৮৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
