ঢাকাMonday , 1 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২য় বিভাগ ক্রিকেট লীগ মাঠে গড়াবে ১০ এপ্রিল, এন্ট্রি গ্রহণের আহবান

admin
April 1, 2019 8:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আগামী ১০ এপ্রিল সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং চায়না বাংলা’র পৃষ্ঠপোষকতায় মাঠে গড়াবে ২০১৮-১৯ মৌসুমের ২য় বিভাগ ক্রিকেট লীগ। জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্তকৃত ক্লাব/সংস্থা/উপজেলা ক্রীড়া সংস্থা এই লীগে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারী প্রতিটি ক্লাব/সংস্থা/উপজেলা ক্রীড়া সংস্থা সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। সোমবার (১ এপ্রিল) জেলা ক্রীড়া সংস্থার ২য় বিভাগ ক্রিকেট সাব কমিটির সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন প্রেরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২৫ জন খেলোয়াড়ের মধ্যে ১৫ জনের রেজিস্ট্রেশন ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ৮ এপ্রিল দুপুর ২টার মধ্যে এবং অবশিষ্ট ১০ জনের রেজিস্ট্রেশন ছবিসহ সংশ্লিষ্ট খেলোয়াড়ের দলীয় খেলায় অংশগ্রহণের ০১ ঘণ্টা পূর্বে করা যাবে। তবে, সকল খেলোয়াড়কে সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই মৌসুমে প্রিমিয়ার ও ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণকারী খেলোয়াড়রা এই ২য় বিভাগ ক্রিকেট লীগের অংশগ্রহণ করতে পারবে না। রেজিস্ট্রেশন ফরম প্রতিটি ২০ টাকা হারে সংস্থার দপ্তরে জমা দিয়ে সংগ্রহ করতে হবে।
অংশগ্রহনেচ্ছু ক্লাব/সংস্থা/উপজেলা ক্রীড়া সংস্থাকে আগামী ০৬ এপ্রিল দুপুর ২টার মধ্যে সংস্থার দপ্তরে রশিদমূলে এক হাজার টাকা এন্ট্রি ফি জমা দিয়ে সংস্থার নির্ধারিত প্যাডে লিখিতভাবে সম্মতিপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখের পরে এন্ট্রি গ্রহণ করা হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।