ঢাকাTuesday , 14 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের মাছের পোনা অবমুক্ত

admin ঢাকা
আপডেট: 14 August 2018, 17:13

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রকৌশলী সাহাবুল আলম, সাতক্ষীরার এল্লারচর মৎস্যবীজ উৎপাদন খামারের সিনিয়র সায়েন্টিফিক অফিসার নাজমুল হুদা প্রমুখ।
উল্লেখ্য, একই সাথে নলতা শরীফ মাজার পুকুর, কালিগঞ্জ সরকারি কলেজ পুকুর, রোকেয়া মনসুর মহিলা কলেজের পুকুরসহ উপজেলার ১৯টি সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ৪৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *