এত হাঁসি কোথায় পেলে?
হাঁসিতে যে মুক্ত ঝরে,
হাঁসি আর হাঁসি যেন হীরা-মানিক্য রাশি রাশি,
কুড়িয়ে এনেছো নাকি ধার করেছো শুনি?
উত্তরে আমি………কেন?
পেয়েছি ঐ কুসুমবাগের ফুলে,
ভ্রমরের ঘেরাও ফুলে ফুলে,
শস্য-শ্যামলে ভরা তেপান্তরের মাঠে,
সাগরের ঢেউভাঙা অথই জলে,
কল্লোলিত নদীর বুকে নাওয়ের পালে,
ঘোর আধারে জোনাক জ্বলে,
জোৎস্না মাখা চাঁদের হাঁসি ঊর্ধ্ব গগণে।
বসন্তে কোকিলের ডাক সুন্দরীর ডালে,
শীতের হীমবুড়ি কাঁপন আর কাঁথা কম্বলে,
হেমন্তের টানে, নদীর তীরে দুলিত কাশবনে,
বাদল দিনে অবিরল বৃষ্টির ¯্রােতে,
ফল-ফলাদির রসালো মধুময় গন্ধে,
একটু দখিণা হাওয়া ঘামঝরা দুপুরে,
উদার প্রকৃতির ছোয়া ধরেছে আমার মনে,
এত হাঁসি কুড়িয়ে পেলাম ভাই প্রকৃতির প্রাণে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
