বঙ্গবন্ধুর মাজারে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর শ্রদ্ধা
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন নব-নির্বাচিত সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
রোববার (৩১ মার্চ) দুুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। এসময় আসাদুজ্জামান বাবু বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply