দেবহাটা প্রতিনিধি: দেবহাটার চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পদক শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এ.টি.এম জামাত আলী, সাবুর আলী, বাবুর আলী, সাবুর আলী গাজী, নওয়াপাড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী, নওয়াপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিজানুর রহমান, সখিপুরের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী তরফদার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, সাবেক ইউপি সদস্য আলম বিশ^াস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গফ্ফার, ইউপি সদস্য মোনাজাত আলী, বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল ইসলাম, মোনাজাত আলী গাজী, ফজলুল হক, আছিয়া খাতুন, সালমা খাতুন, সোনালী পারভীন, সহকারী শিক্ষক সাইকুল ইসলাম, জেসমিন নাহার, অনুরুপা বিশ^াস, স্বপ্না রানী, অঙ্কুর সমিতির পরিচালক মীল শাহনেওয়াজ সাজুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
অনুষ্ঠন পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন, মীর মেহেদী হাসান সবুজ ও মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা বলেন, বহু ত্যাগের বিনিময়ে বাঙালি জাতির অর্জিত স্বাধীনতা একদিনে আসেনি। অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আর স্বাধীনতার মাসে উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের মূল্যবান ভোটে আমরা নির্বাচিত হয়েছি।
এছাড়া সাধারণ মানুষের পাশে থেকে সকল অন্যায় অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এলাকার উন্নয়নে অংশ নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন তারা।
