দেবহাটা উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা
সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা ছাত্রলীগের নব-ঘোষিত কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মার্চ) সকাল ১০টায় সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ হলরুমে উপজেলা ছাত্রলীগের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, সরকারি কেবিএ সরকারি কলেজ ছাত্রলীগে সভাপতি ফয়জুল্লাহ, সহ-সভাপতি ফাহমিদা সুলতানা ইরিন, সাধারণ সম্পাদক আল-হাসিব, ছাত্রী বিষয়ক সম্পাদিকা সোনিয়া পারভীন, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হুদা, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সম্পাদক মিজানুর রহমান মিজান, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরশাফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমিত হাসান সবুজ ও সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ কল্লোল প্রমুখ।
সভা পরিচালনা করেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ।

Leave a Reply