ঢাকাSunday , 31 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডিবি গার্লস হাইস্কুলে একাডেমিক ভবন সম্প্রসারণের কাজ উদ্বোধন

admin
March 31, 2019 8:52 pm
Link Copied!

শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন সম্প্রসারণের কাজ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকালে সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর এই নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, প্রতিষ্ঠাতা সভাপতি লক্ষ্মীকান্ত মল্লিক, প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলু, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার ম-ল, সমাজ সেবক নূর আহম্মদ, সহকারী শিক্ষক নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, অরুন কুমার ম-ল, মৃনাল কুমার বিশ্বাস, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হামিদ বাবু, নজর উদ্দিন সরদার প্রমুখ।
এর আগে ২০১১-১২ অর্থ বছরে ভবনটির একতলার নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর চলতি অর্থ বছরে ভবনটির চারতলার নির্মাণ কাজ শুরু হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।