ঢাকাSunday , 31 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নানা কর্মসূচিতে শেষ হল জলবায়ু সপ্তাহ

admin ঢাকা
আপডেট: 31 March 2019, 20:50

জলবায়ু পরিবর্তন বিষয়ক চিত্রাংকন, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, একক অভিনয়, গ্রামীণ খেলাধূলাসহ বেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানির সমাধান ও সুশাসনের দাবিতে সমাপ্ত হলো জলবায়ু পরিষদ শ্যামনগর আয়োজিত জলবায়ু সপ্তাহ।
রোববার বাংলা লোকনাট্য ইনস্টিটিউট প্রাঙ্গণে জলবায়ু সপ্তাহের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্যামনগর উপজেলা জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। তিনি এ এলাকার বাঁধ ব্যবস্থাপনা, সুপেয় পানির সমস্যা, জলবায়ু প্রকল্পের বিলবোর্ড স্থাপন, নারী, শিশু, প্রতিবন্ধী, আদিবাসীদের অংশগ্রহণসহ অন্যান্য বিষয়ে একমত পোষণ করে উপজেলা পরিষদের প্রকল্প প্রস্তাবনা বিষয়ে ভূমিকা রাখার আশ্বাস দেন।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জলবায়ু পরিষদের সদস্য শাহানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যন এস.এম.মহাসীন উল মূলক, জলবায়ু পরিষদের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিমুদ্দীন, জাসদ সভাপতি হারুন-অর-রশিদ, নকশিকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, অ্যাডভোকেট জি.এম. মুনছুর রহমান, প্রেরণার পরিচালক শিক্ষক সম্পা গোষ্মামী প্রমুখ।
জলবায়ু পরিষদের সদস্য সচিব আশেক-ই-এলাহীর সঞ্চলনায় দিনভর কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু বিষয়ক ও স্থানীয় পরিবেশ বিষয়ক বিভিন্ন সমস্যাকে সামনে রেখে চিত্রাংকন, নৃত্য, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *