রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সিবি হসপিটাল ১ম বিভাগ ক্রিকেট লীগের রোববারের ম্যাচে মুন্সীপাড়া যুব সংঘকে ৪ উইকেটে পরাজিত করেছে ইয়ং বলাকা ক্রীড়া চক্র।
সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় মুন্সীপাড়া যুব সংঘ। শুরুতেই দারুণ ব্যাট করতে থাকে তাদের ব্যাটসম্যানরা। ইয়ং বলাকার বোলারদের উপর চাপ সৃষ্টি করে ইনিংস সাজাতে থাকে তারা। কিন্তু ব্যাটসম্যানদের চাপ সামলে প্রতিরোধ গড়তে সক্ষম হন বলাকার বোলাররা। এরপর নির্ধারিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুন্সীপাড়া যুব সংঘ। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় তারা।
জবাবে ব্যাট করতে নেমেই চারিদিকে চার ছক্কার ফুলঝুরি ছড়ায় ইয়ং বলাকার ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের বোলারদের দিশেহারা করে ৭৭ বল ও ৬ উইকেট হাতে রেখে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় ইয়ং বলাকা ক্রীড়া চক্র।ফলে ৪ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
