সাতক্ষীরায় জেলা পর্যায়ে যুব উন্নয়ন সমন্বয় কর্মশালা
সাতক্ষীরায় জেলা পর্যায়ে যুব উন্নয়ন সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে ‘নবযাত্রা’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তারাময়ী মুখার্জী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-উর-রশীদ প্রমুখ।
কর্মশালায় নবযাত্রা প্রকল্পের পরিচিতি ও অর্জন সমূহ তুলে ধরেন প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার আশীষ কুমার হালদার ও ইয়ূথ ডেভলপমেন্ট কো-অর্ডিনেটর আশিক বিল্লাহ।
এতে কালিগঞ্জ ও শ্যামনগর থেকে আগত যুব নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন এবং সরকারি দপ্তরসমূহের কাছে নানা ধরনের চ্যালেঞ্জ উত্তরণে সহযোগিতা প্রত্যাশা করেন। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply