ঢাকাSunday , 31 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ ও শিখন বিষয়ক কর্মশালা

admin
March 31, 2019 8:35 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ‘উপকূলবর্তী লবণাক্ত এলাকায় সুপেয় পানি সরবরাহের উদ্যোগ এবং শিখন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে সুশীলনের রি-কল ২০২১ প্রকল্পের আওতায় এবং অক্সফামের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুশীলনের সভাপতি চন্দ্রিকা ব্যানার্জির সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, প্রেসক্লাবের সহ-সভাপতি এসকে সিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএম এ সোহেল, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনিছুর রহমান মল্লিক, সহকারী সমাজ সেবা কর্মকর্তা কিরণ সংকর চট্টোপাধ্যায়, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, এনজিও সমন্বয় কমিটির সভাপতি আকতারুজ্জামন শিকদার, সাধারণ সম্পাক গাজী আল ইমরান, সিসিডিবির এলাকা সমন্বয়কারী দানেশ আলী মন্ডল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ। কর্মশালা সঞ্চালনা করেন সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান এবং রি-কল ২০২১ প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।