ঢাকাSaturday , 30 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পরিবেশ দূষণ প্রতিরোধের অঙ্গীকারে আশাশুনিতে ধরিত্রী দিবস উদযাপন

admin ঢাকা
আপডেট: 30 March 2019, 22:56

আশাশুনি প্রতিনিধি: পরিবেশ দূষণ প্রতিরোধের অঙ্গীকার নিয়ে আশাশুনিতে ধরিত্রী দিবস উদযাপনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল, কলেজ, মাদ্রাসার সকল শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের জনগণ।
সুজনের সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থাপনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, শিক্ষক আসিফ ইকবাল, নারায়ন চন্দ্র পাল, মুজাহিদুর রহমান, তহমিনা খানম প্রমুখ।
বক্তরা ধরিত্রী দিবসের তাৎপর্য তুলে ধরে পরিবেশ দূষণে মিল কল কারখানা থেকে নির্গত কার্বন, প্লাস্টিক দূষণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে বেশি বেশি করে বৃক্ষ রোপন ও তার পরিচর্যার প্রতি সকলকে যতœবান হতে আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *