ক্রীড়া ডেস্ক: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সিবি হসপিটাল ১ম বিভাগ ক্রিকেট লীগের শনিবারের খেলায় গফফার স্মৃতি সংসদকে ১৫ রানে হারিয়েছে ইয়ং বলাকা ক্রীড়া চক্র।
শনিবার (৩০ মার্চ) সকালে টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ইয়ং বলাকা ক্রীড়া চক্র। তবে নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকে প্রতিপক্ষের বোলাররা। তাদের বোলিং তোপে ৩৮.২ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায় ইয়ং বলাকা ক্রীড়া চক্র। ১৪৯ রানের টার্গেটে ব্যাটে নেমে ভালো শুরু করতে পারেনি গফফার স্মৃতি সংসদের ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের বোলিং গতির কাছে পরাস্ত হন তারা। ফলশ্রুতিতে ৪০.৩ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায় গফফার স্মৃতি সংসদ। এতে ১৫ রানে জয় লাভ করে ইয়ং বলাকা ক্রীড়া চক্র।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
