ঢাকাTuesday , 14 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আগরদাড়ি ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ

admin ঢাকা
আপডেট: 14 August 2018, 14:57

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ১০নং আগরদাড়ি ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি দুস্থদের মাঝে চাউল বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। প্রসঙ্গত, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আগরদাড়ি ইউনিয়নের ২ হাজার ৬শ’ ৮২টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *