ঢাকাSaturday , 30 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ!

admin ঢাকা
আপডেট: 30 March 2019, 22:31

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়ায় লিয়াকাত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি কয়েকটি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। লিয়াকাত আলী উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত আবু তাহের ওরফে তারা ডাক্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারুলিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশের খালের ধার দিয়ে ওয়াপদার রাস্তা কার্পেটিং এর কাজ চলছে। শনিবার অফিস ছুটি থাকার সুযোগ কাজে লাগিয়ে ঠিক দুপুরের দিকে তড়িৎ গতিতে কয়েকটি শিশুগাছ কেটে নেন লিয়াকাত আলী। গাছগুলো মাটিতে পড়ার সাথে সাথে কেটে টমটম ও ইঞ্জিনভ্যান যোগে দ্রুত অন্যত্র সরিয়ে ফেলেন তিনি।
এ ব্যাপারে লিয়াকাত আলীর জানতে চাইলে তিনি জানান, আমি মামলা চালিয়ে ওয়াপদার কাছ থেকে জমির বন্দোবস্তো পেয়েছি। আমার জমির গাছ আমি কেটেছি, তাতে কিসের অনুমতি লাগবে। অনেকেই তো কাটছে, তাহলে আমি কাটলে ক্ষতি কি। তবে, লিয়াকাত আলীর কাছে প্রথমে যোগাযোগ করা হলে তিনি ওয়াপদার কাছ থেকে গাছ কাটার অনুমতি আছে বলে জানিয়েছিলেন। কিন্তু তিনি কোন প্রমাণপত্র দেখাতে পারেন নি।
এবিষয়ে ওয়াপদার ওয়ার্ক অ্যাসিসটেন্ট জাহাঙ্গীর আলম জানান, কোন ব্যক্তি আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। আমি সরেজমিনে ঘটনাস্থলে যাচ্ছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *