ভাইস চেয়ারম্যান সুজনকে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের শুভেচ্ছা
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার পক্ষ থেকে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ তানভীর হুসাইন সুজনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকালে বকচরাস্থ ভাইস চেয়ারম্যানের বাসভবনে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি সাইফুল্লাহ আল কাফি, সহ-সভাপতি হাবিবুর রহমান, মাসুদ রানা, রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী আহসান হাবিব, যুগ্ম সম্পাদক সৈয়দ রাশিক রায়হান, কাজী মুনতাসির আহম্মেদ, মোস্তফা আলী হুসাইন, শিমুল হোসেন, অর্থ সম্পাদক আল আমিন হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply