পাটকেলঘাটা প্রতিনিধি: তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধাংশু কুমার সরকার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ তালা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৬ সালেও তালা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তার বাড়ি পাটকেলঘাটা থানার হোগলাডাঙ্গা গ্রামে। তিনি সকলের সহযোগিতা ও আর্শীবাদ কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
