ঢাকাSaturday , 30 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার কৃতি সন্তান কওসার আলীর দখিনা সম্মাননা লাভ

admin ঢাকা
আপডেট: 30 March 2019, 22:02

পাইকগাছা প্রতিনিধি: দখিনা সম্মাননা লাভ করেছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ কওসার আলী গাজী। চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ খুলনার সামাজিক সংগঠন দখিনার পক্ষ থেকে ২২ মার্চ বিজ্ঞানী পিসি রায়ের বসত বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, ডা. কওসার আলী গাজী পেশায় চিকিৎসক। তিনি ১৯৬৮ সালের ১৬জুন পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত আব্দুর গফুর গাজী, মাতা মরহুমা নুরজাহান বেগম। কওসার আলী ১৯৮৩ সালে প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৫ সালে প্রথম বিভাগে এইচএসসি এবং ১৯৯৪ সনে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শিশু শিক্ষার উপর ডিসিএইচ (স্নাকোত্তর) এবং ঢাকা শিশু হাসপাতাল থেকে জাতীয় অধ্যাপক ডা. এম.আর খানের তত্ত্বাবধানে ২ বছর মেয়াদী উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯৮ সালে তিনি সাতক্ষীরা শিশু হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট কাম প্রধান কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৬ বছর বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা শিশু হাসপাতালে কনসালট্যান্ট ও আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিএসএস আব্দুল ওয়াদুদ মেমোরিয়ালে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। ২০০৭ সালে তিনি পৌর সদরের নুরজাহান মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর হতে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ পর্যন্ত ১০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসবা সেবা প্রদান করেন। ১৯৯৮ সাল থেকে ২১ বছর ধরে বৃহত্তর খুলনাঞ্চলের শিশুদের চিকিৎসবা সেবা প্রদান করে আসছে। নিজ গ্রাম রাড়–লীতে নুরানী হিফজ মাদসারা ও এতিমখানা প্রতিষ্ঠান করেন। নিরাপদ মাতৃত্ব ও শিশু লাপন-পালন বিষয়ক ইয়ের প্রকাশক তিনি। ফাতেমা তুজ জোহরা মহিলা মাদরাসার সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *