খেশরা প্রতিনিধি: তালা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খেশরা ইউনিয়ন পরিষদের আয়োজনে বালিয়া বাজার মাঠে তাদের এই গণসংবর্ধনা দেওয়া হয়।
জাকির হোসেন সানার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে ছিলেন খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু।
গাজী উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এম এম মোবারক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজ, ইউপি সদস্য সামছুল হক মোড়ল, শেখ জাহিদ, গনি গাজী, মনিরুজ্জামান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য বিল্লাল হোসেন।
