ঢাকাSaturday , 30 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

১৩তম হাজী সম্মেলনে মুসলিম উম্মাহর শান্তি কামনা

admin
March 30, 2019 9:55 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ১৩তম হাজী সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে হাজী কল্যাণ সংস্থার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এসময় তিনি বলেন, হাজীরা আল্লাহর মেহমান। সমাজে হাজী সাহেবদের আচার আচরণ ও ভাল কাজ দেখে অনেকে শিক্ষা নেন। হজ জীবনকে গঠন করার শিক্ষা দেয়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর মাসনা মাদ্রাসার মুহতারিম ও প্রিন্সিপ্যাল হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া বিন ইরশাদ দা.বা.। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুতমিশ, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি ও মোশারফ হোসেন মশু, হাজী কল্যাণ সংস্থার সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল খালেক, মাওলানা রফিকুল ইসলাম, পাওয়ার হাউজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. জাহাঙ্গীর আলম, বিএম রাজ্জাক, মেহের আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশের অগ্রগতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।