কাশিমাড়ীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়
কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বেসরকারি গবেষণা উন্নয়ন সংস্থা বারসিকের সহায়তায় ও পূর্বগোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘ এবং সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ী ইউনিটের আয়োজনে দিনব্যাপী এই রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন এভারগ্রীণ যুব সংঘ ও সিডিও কাশিমাড়ী ইউনিটের সভাপতি জিএম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ। এ দিন প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

Leave a Reply