আশাশুনিতে প্রাথমিক বৃত্তিতে চম্পাখালী স্কুল শীর্ষে
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা থেকে এবছর ১২০ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তিলাভ করেছে। এর মধ্যে ৫১ জন ট্যালেন্টপুলে ও ৬৯ জন সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেছে। সর্বোচ্চ ১১ জন বৃত্তি পেয়ে চম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলায় বৃত্তি প্রাপ্তিতে শীর্ষে অবস্থান করছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, ২০১৮ সালে আশাশুনি উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয় ও কেজি স্কুলের ৪ হাজার ২৮৫ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ৪ হাজার ২৬১ জন উত্তীর্ণ এবং ২৪ জন অকৃতকার্য হয়েছে। পাশের হার ৯৯.৪৩%।
উপজেলায় চম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৯ জন ট্যালেন্টপুল ও ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়া বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ গ্রেড, বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩জন ও সাধারণ গ্রেডে ২ জন, আশাশুনি প্রি-ক্যাডেট স্কুল থেকে ট্যালেন্টপুলে ৩ ও সাধারণ গ্রেড ২জন, কুল্যা বেনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২ ও সাধারণ গ্রেডে ৩জন, বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২ ও সাধারণ গ্রেডে ২জন, শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ২ জন ও সাধারণ গ্রেডে ২জন, আশাশুনি মডেল থেকে ট্যালেন্টপুলে ২ ও সাধারণ গ্রেডে ১জন, বুধহাটা বিবিএম কলেঃ স্কুল থেকে ট্যালেন্টপুলে ১ ও সাধারণ গ্রেডে ১জন, উঃ বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টালেন্টপুলে ১, জামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১, বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১, আশাশুনি কেজি স্কুল থেকে ট্যালেন্টপুলে ১, শে^তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ১ ও গুনাকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে ১ জন বৃত্তিলাভ করেছে।
Leave a Reply