তালায় পাটের গুদামে আগুন: দুইশ মন পাট ভস্মীভুত, পাঁচটি গরু অগ্নিদগ্ধ
তালা প্রতিনিধি: তালা উপজেলায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে রক্ষিত দুইশ মন পাট ও পাঁচটি গরু অগ্নিদগ্ধ হয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার তেরছি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামের মৃত রাজ্জাক মোড়লের ছেলে আব্দুল হামিদ মোড়লের বাড়িতে পাটের গুদামে বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লেগে গুদামে রক্ষিত ২শ মন পাট পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সংরক্ষিত পাট ও পাশ্ববর্তী গোয়াল ঘরে থাকা ৫টি গরু অগ্নিদগ্ধ হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply