ঢাকাFriday , 29 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ইনজেকশনসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 29 March 2019, 20:35

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ৩৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ জাহিদ হাসান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৯ মার্চ) সকালে তাকে আটক করা হয়। আটক জাহিদ হাসান উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের আলী হোসেনের ছেলে।
বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়ানের পরিচালক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিকড়ী চারা বটতলা মাঠের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ইনজেকশন নিয়ে পাচারকারীরা অবস্থান করছে। এমন সময় বিজিবির টহল দল সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ৩৪৭ পিস ভারতীয় ইনজেকশনসহ জাহিদকে আটক করে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানা যায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *