ঢাকাThursday , 28 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ৫ কেজি গাঁজাসহ আটক ২

admin ঢাকা
আপডেট: 28 March 2019, 22:54

শাহারিয়ার হুসাইন, শার্শা (যশোর): যশোরের শার্শায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকালে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মুরাদ হোসেন জানান, শার্শার বড় মান্দারতলা কলোনী গ্রামের আফতাফ উদ্দিন গাজীর ছেলে আলী আকবর (৩৭) ও মোখলেছুর রহমানের ছেলে জহুর আলীকে (২৯) আটক করা হয়েছে।
তবে বেনাপোর পোর্ট থানার কাগমারী গ্রামের আ. রাজ্জাকের ছেলে আলাউদ্দিন (২৮) এর হাতে থাকা গাঁজার ব্যাগ ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে শার্শা থানায় মামলা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *