কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বেসরকারি সংস্থা উত্তরণ’র নলতা কেন্দ্রে এই সভার আয়োজন করে।
উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্বের ভূমি কমিটির সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিমের সঞ্চালনায় নতুন প্রকল্পের বর্ণনা প্রদানপূর্বক বক্তব্য রাখেন উত্তরণ এর আইন উপদেষ্টা অ্যাড. মুনির উদ্দীন।
দ্বিতীয় পর্বে উত্তরণ কালিগঞ্জ কেন্দ্রের সাবেক ব্যবস্থাপক মোস্তাক আলীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিতে আব্দুল খালেককে সভাপতি ও অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি এবং ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, শেখ সাইফুল বারী সফু, ইলাদেবী মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, অবসরপ্রাপ্ত অধ্যাপক মুনছুর আলী, খোদেজা খাতুন, সাংগঠনিক সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম আহমদুলাহ বাচ্চু, আইন সহায়তা সম্পাদক সনৎ কুমার গাইন, খাস জমি বিষয়ক সম্পাদক মধু সরদার, জলমহল সম্পাদক আবুল হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক কনিকা সরকার, মিডিয়া বিষয়ক সম্পাদক সেলিম শাহরিয়া, সাংস্কৃতিক সম্পাদক শান্তি চক্রবর্তী, ইউনিয়ন ফেডারেশন প্রতিনিধি তাহেরা খাতুন, রেহেনা খাতুন ও রুহুল হক, অন্ত্যজ জনপ্রতিনিধি পরিতোশ দাশ ও নুপুরী দাশ, নারী সংগঠনের প্রতিনিধি শম্পা গোস্বামী, শিক্ষক প্রতিনিধি প্রদীপ কুমার ও সাইফুল ইসলাম, উপজেলা কৃষি খাসজমি বন্দোবস্ত কমিটি গাজী জাহাঙ্গীর কবির ও সুকুমার কুমার ঘোষ, উপজেলা জলমহল বন্দোবস্ত কমিটি সাধান কুমার হালদার, কৃষক প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন শাওন, ক্রীড়া সংগঠক ইকবাল আলম বাবলু, এনজিও প্রতিনিধি মো. আকতার হোসেন, আইনজীবী এড. হাবিব ফেরদাউস শিমুল, উত্তরণ প্রতিনিধি মোকলেসুর রহমান।
সাত সদস্যের উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ হলেন যথাক্রমে শামছুর রহমান, ডলি ইসলাম, গোলাম রসুল, জেবুন্নাহার জেবু, ওহাব আলী সরদার, আব্দুল লতিফ, আব্দুল করিম মামুন হাসান ও অসিত কুমার সেন।
