কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব পানি দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে।
‘বাদ যাবে না কেউ’ প্রতিপাদ্যে নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১০টায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন। সহকারী শিক্ষক সুপেন্দ্রনাথ মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভিডিসি সভাপতি সহিল উদ্দিন, ওয়াটসান সদস্য হাবিবুর রহমান ও নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
