শিল্পকলায় ৪ দিনব্যাপী এক মিনিটের জুনিয়র ভিডিও প্রশিক্ষণ শুরু ৩০ মার্চ
মিডিয়াতে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধিকল্পে জেলা শিল্পকলা একাডেমিতে ৪ দিনব্যাপী এক মিনিটের জুনিয়র ভিডিও প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে জেলা পর্যায়ে শিশু ও কিশোরদের মিডিয়াতে অংশগ্রহণ বৃদ্ধিকল্পে এ ভিডিও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ১০ থেকে ২০ বছর বয়সী শিশু কিশোরদের জন্য হাতে কলমে ভিডিও/চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ প্রদান করা হবে। ২০১৭ ও ২০১৮ সালে দ্বিতীয় পর্যায়ে দেশের ৩৯টি জেলায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আগামী ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply