আশাশুনির বদরতলা কলেজে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বদরতলা হাজী জালালউদ্দীন আদর্শ কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টায় কলেজের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল।
প্রভাষক রবীন্দ্র নাথ সরকার রবির উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক জালাল উদ্দীন পিন্টু, ডা. আদিত্য কুমার মন্ডল, রামপদ বিশ্বাস, মানস হালদার, হারুন অর রশিদ, সুকেশ চন্দ্র সরকার, কানাই লাল ঘোষ, রনজিৎ মন্ডল, জিএম মনিরুজ্জামান, মনীন্দ্রনাথ গাতীদার প্রমুখ।

Leave a Reply