ঢাকাThursday , 28 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উপজেলা নির্বাচনোত্তর সহিংস ঘটনায় জেলা আ’লীগের নিন্দা

admin
March 28, 2019 10:00 pm
Link Copied!

জেলাব্যাপী উপজেলা নির্বাচনত্তোর সহিংস ঘটনায় জেলা আওয়ামী লীগ তীব্র নিন্দা জ্ঞাপন ও সকল পক্ষকে শান্ত থাকার আহবান জানিয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায় শহরে বসবাসরত নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভা সভায় এই আহবান জানানো হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ২৪ মার্চ জেলার ৭টি উপজেলায় নির্বাচনের পর কয়েকটি উপজেলায় বিজয়ী এবং পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে হামলা, মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সভায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল প্রকার সহিংস ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং উভয়পক্ষকে সহিংস ঘটনা থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলা হয়, জড়িতদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে জেলা আওয়ামী লীগ বাধ্য থাকবে। সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এই আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।