ঢাকাThursday , 28 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেষ মুহূর্তে জমে উঠেছে মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন

admin ঢাকা
আপডেট: 28 March 2019, 21:33

নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু (মোটরসাইকেল) ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের (এনআইখান) ছোট ভাই হাবিবুর রহমান হাবিব খান (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু (তালা), উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন (চশমা), উপজেলা আওয়ামী লীগের নেতা সন্দীপ ঘোষ (টিউবওয়েল) ও হাসেম আলী (মাইক) প্রতীকে লড়ছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী জলি আক্তার (কলস), উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রীতা পাঁড়ে (বল) ও একই সংগঠনের সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার (হাঁস)।
প্রার্থীরা তাদের নিজেদের সম্পর্কে জানান দিতে ছুটে যাচ্ছেন উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিদিন বিরামহীনভাবে হাটে-বাজারে নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় করছেন প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *