ঢাকাThursday , 28 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝিকরগাছায় নৌকার পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

admin ঢাকা
আপডেট: 28 March 2019, 21:21

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী রায়হানের পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে বাঁকড়া হাই স্কুল মাঠ থেকে মটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়। প্রায় ১২শ’ মোটরসাইকেল একসঙ্গে বাঁকড়া, শংকরপুর, হাজিরবাগ ও নির্বাসখোলা ইউনিয়ন প্রদক্ষিণ শেষে বাঁকড়া স্কুলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন ও পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ইবাদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হেলালউদ্দীন খান, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক মহাসিন আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলাম, যুবলীগ নেতা রকিবুল হাসান মিন্টু, তারিফ বিশ্বাস, হাসানুজ্জামান সেলিম, শরিফুল ইসলাম পিকুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *