ঢাকাThursday , 28 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অবশেষে ভৈরব নদের অবৈধ দখলদার উচ্ছেদ শুরু

admin
March 28, 2019 9:19 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: অবশেষে উচ্ছেদ করা হয়েছে যশোর শহরের বকুলতলার দোকানগুলো। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন শহরের প্রাণকেন্দ্রের এই এলাকা থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো উচ্ছেদ শুরু করে।
জেলা প্রশাসন থেকে ৭৮টি দোকান উচ্ছেদের জন্য নোটিশ প্রদান করে। এ সময় দোকানদাররা আদালতে গেলে অবৈধ উচ্ছেদ দখলের পক্ষে রায় দেয়।
কয়েকদিন আগে জেলা প্রশাসন শহীদ মসিয়ূর রহমান সড়কের দড়াটানা থেকে হয়রত গরীব শাহ (র.) মাজারের কাছাকাছি পর্যন্ত ৭৮টি দোকান উচ্ছেদের জন্য মাইকিং করে। বুধবার সন্ধ্যার পর সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। এসময় দোকানদারা নিজ উদ্যোগে তাদের মালপত্র সরিয়ে নিতে শুরু করে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনটি বুলডোজার দিয়ে দড়াটানা থেকে হজরত গরিব শাহের (র.) মাজার পর্যন্ত শহীদ মসিয়ূর রহমান সড়কের উত্তরাংশে বই-পত্র, ট্রাংক, স্টেশনারি ও বেডিংয়ের দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেছেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলবে। তবে, ব্যবসায়ীরা বলেছেন, তারা অবৈধ দখলদার নন। কেউ কেউ আদালতের স্থিতাদেশও দেখাচ্ছেন। প্রশাসন তাদের কথাই শুনছেন না। প্রসঙ্গত ভৈরব নদ খনন ও শহরের সৌন্দর্যবর্ধনের চলমান প্রকল্পের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।