ঢাকাThursday , 28 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যবিপ্রবিতে বারটানের ডায়েট বিষয়ক সেমিনারে বক্তারা: বিশ্বে না খেয়ে মরার চেয়ে খেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে

admin ঢাকা
আপডেট: 28 March 2019, 21:04

যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, বর্তমান বিশ্বে না খেয়ে মরার চেয়ে খেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। যে দেশ যত ধনী সেখানে তত বেশি মানুষ খেয়ে মারা যাচ্ছে। বাংলাদেশেও খেয়ে মানুষ মারা যাওয়ার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই বৃদ্ধির হারও অত্যন্ত উদ্বেগজনক। আরোগ্যমূলক ঔষুধের চেয়ে প্রতিরোধমূলক মেডিসিন সবচেয়ে ভালো। কারণ আমাদের উদ্দেশ্যে থাকে, আমার মধ্যে রোগ তৈরি হতে দেব না। আর সব প্রতিরোধমূলক ঔষুধই প্রকৃতির উপর নির্ভর করেই তৈরি হয়। ডায়েট বা খাবারের যদি একটি ভারসাম্য তৈরির মাধ্যমে খাওয়া যায়, তাহলে সেই খাবারটি শরীরের জন্য অত্যন্ত ভালো এবং সেটি হয় দাঁড়ায় শরীরের রোগ প্রতিরোধকারী প্রতিদিনকার ভ্যাকসিন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে যবিপ্রবির প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ধীন ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ (বারটান) আঞ্চলিক কেন্দ্র ঝিনাইদহ আয়োজিত ‘অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট টু প্রিভেন্ট অ্যান্ড ফাইট ডিজিজেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারি অধ্যাপক তানভীর আহমেদ।
যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নির্মল কুমার দের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ওমর ফারুক, যশোরের সিভিল সার্জন ডা. দিলীপ রায়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা গোবিন্দ চন্দ্র বিশ্বাস প্রমুখ। সেমিনার পরিচালনা করেন বারটান আঞ্চলিক কেন্দ্র ঝিনাইদহের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নুর আলম সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *