ঢাকাThursday , 28 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে গরুর মাংসসহ বিভিন্ন মালামাল জব্দ

admin ঢাকা
আপডেট: 28 March 2019, 20:40

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ক্রীম ঘোল, তালা এবং পঁচা গরুর মাংস জব্দ করেছে। বৃহস্পতিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার রাতে মাদরা বিওপি’র সদস্যরা কালিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫০ কেজি ভারতীয় ক্রীম ঘোল জব্দ করে।
এদিকে, বৃহস্পতিবার ভোরে কুশখালী বিওপি’র সদস্যরা শশ্মান ঘাট এলাকা থেকে ৫৫টি ভারতীয় তালা জব্দ করে।
অন্যদিকে, একই দিন কাকডাংগা বিওপি’র সদস্যরা রাজ্জাকের মোড় এলাকা থেকে ১০০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *