জলবায়ু সুশাসনের দাবিতে বুধবার শ্যামনগর জলবায়ু পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের অনুপ্রেরণায় সপ্তাহব্যাপী জলবায়ু সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের শুরুতেই শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে জলবায়ু সপ্তাহের যুবদের সাইকেল র্যালিটি পায়রা উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যন এস.এম.মহাসীন উল মূলক, সহকারী কমিশনার (ভ্ূমি) সুজন সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান, জলবায়ু পরিষদ শ্যামনগরের সভাপতি সাবেক উপাধ্যক্ষ মো. নাজিমুদ্দীন, সদস্য সচিব, আশেক-ই-এলাহী, অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, দেব প্রসাদ মন্ডল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাইকেল র্যালি সহকারে জলবায়ু অর্থায়ন ও দুর্যোগ প্রশমনে ন্যায্য ও স্বচ্ছ পরিকল্পনা প্রণয়ন করা, উপজেলার সকল জলবায়ু প্রকল্পের বিল বোর্ড স্থাপন করা, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা এবং দুর্যোগ প্রবণ অঞ্চলে অগ্রাধিকার দিয়ে তহবিল বরাদ্দ করা, সকলের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবহার নিশ্চিত করা, উপকূলীয় নিরাপত্তার জন্য বাঁধসহ সকল গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও মেরামোত করার কাজে স্থানীয় সরকারকে অন্তর্ভুক্ত করার দাবিসহ অন্যান্য দাবিতে জলবায়ু পরিষদ শ্যামনগর ও গ্রুপ নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকসহ স্থানীয়দের অংশগ্রহণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুর নাহার এমপি, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস.এম.জগলুল হায়দার, শ্যামনগর সরকারি মহাসীন কলেজের অধ্যক্ষ তন্ময় কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যন এস.এম.মহাসীন উল মূলক, সহকারী কমিশনার ভূমি সুজন সরকার, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন এবং বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউপি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুর নাহার এমপি, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস.এম.জগলুল হায়দারসহ অন্যান্যরা প্রস্তাবিত দাবির সাথে একমত পোষণ করেন।
এদিকে, জলবায়ু সপ্তাহের প্রথম দিনেই ব্যানার, ফেস্টুন, বাদ্য বাজনা সহকারে যুবরা সুন্দরবন সংলগ্ন নীলডুমুর খেয়াঘাট, নওয়াবেঁকী মহাবিদ্যালয় ও গাবুরার ইউপির দৃষ্টিনন্দন প্রকল্প সংলগ্ন পুকুর পাড়ে জলবায়ু সুশাসন ও ন্যায্যতার দাবিতে মানববন্ধন করে। প্রেস রিলিজ
