নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর বাস্তবায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে একটি বিশাল র্যালি নওয়াবেঁকী বাজার প্রদক্ষিণ করে। বিকাল ৪টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের প্রবীণদের অংশগ্রহণে ফুটবল খেলা এবং সন্ধ্যায় জারি গান অনুষ্ঠিত হয়। এসময় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের পরিচালক আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু সালেহ বাবু। বিশেষ অতিথি ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এইচ এম.মামনুর রশিদ, প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি মো.মোজাম্মেল হোসেন, সম্পাদক এম,এম.শওকত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীণ অফিসার মোহাম্মদ রেজাউল ইসলাম।
