ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতকরণে মানববন্ধন: পানিকে জনগণের মৌলিক ও মানবিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি

admin ঢাকা
আপডেট: 27 March 2019, 20:53

বিশ্ব পানি দিবস-২০১৯ উপলক্ষ্যে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতকরণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সকাল ১০টায় শহরের চালতেতলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় ‘সকলের জন্য সুপের পানির প্রাপ্যতা নিশ্চিতে চাই, পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ’ স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সনাক সভাপতি কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে মানববন্ধনে সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ করার দাবিতে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুর হামিদ, হেনরী সরদার, কল্যাণ ব্যানার্জি, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আহ্বায়ক ফাহিমুল হক কিসলু, বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত, ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সুধাংশু শেখর সরকার, সনাক সাতক্ষীরার ইয়েস দল নেতা মো. মনিরুল ইসলাম মিম, ইয়েস সহদল নেতা মোছা. বিউটি আক্তার, ইয়েস ফ্রেন্ডস দলনেতা মো. জুবায়ের আহম্মেদ, ইয়েস সদস্য জাহিদা জাহান মৌ, টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মোহাম্মাদ আহাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের সুপেয় পানির অভিগম্যতা নিশ্চিতে অপরিহার্য সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশ^ পানি দিবস ২০১৯ উপলক্ষ্যে টিআইবি’র ৭ দফা দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন এবং স্থানীয় পর্যায়ে সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানির বিশুদ্ধতা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা সাতক্ষীরা পৌরসভার পানি খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা, প্রতিটি ওয়ার্ডের সকল নাগরিককে সুপেয় পানি সরবরাহ করা, ড্রেনেজ ও পয় এবং পানি বিলের কাঠামো নির্ধারণে জনগণের সাথে মতবিনিময়ের দাবি জানিয়ে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাছাড়া টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ এ নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় সকলের অভিগম্যতা নিশ্চিত করা এবং টেকসই ব্যবস্থাপনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।
মানববন্ধনে সংবিধান ও পানি সম্পর্কিত সংশ্লিষ্ট সকল নীতিমালা ও আইনে পানিকে বাংলাদেশের সকল জনগণের একটি মৌলিক ও মানবিক অধিকার হিসেবে সুষ্পষ্টভাবে স্বীকৃতি দেওয়া; নারী-পুরুষ, ধম, বর্ণ, ভাষা, জাতীয়, শারীরিক অক্ষমতা, বয়স, স্বাস্থ্য, সম্পদ, বাসস্থান, অথনৈতিক ও সামাজিক অবস্থান ইত্যাদি বিবেচনার ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সকল জনগণ, বিশেষ করে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ সুপের পানির অভিগম্যতা নিশ্চিত করা, ক্ষমতাবান ব্যক্তি, ব্যবসায়ী বা সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অবৈধভাবে দখলকৃত নদী, জলাশয় ও জলাভূমিসমূহ দখলমুক্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং প্রাকৃতিক জলাধারাসমূহ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পানি সম্পদ খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে স্বচ্চতা ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে শুদ্ধাচার ব্যবস্থাপনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সকল কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিরসনে কার্যকর জবাবদিহি পদ্ধতি প্রতিষ্ঠার পাশাপাশি অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে স্থানীয় কমিউনিটির সমর্থন ও প্রত্যক্ষ অংশহগ্রহণ শক্তিশালী করা, জাতীয় ও আন্তর্জাতিক উৎস হতে পানি খাতে বরাদ্দকৃত তহবিলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করণে স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও নাগরিক অংশগ্রহণমূলকভাবে সব ধরণের সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা, পানি খাত সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন বিভাগসমূহের কার্যক্রমের ক্ষেত্রে পুনারাবৃত্তি পরিহার করে, বিভাগগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করে সঠিক পরিকল্পনার মাধ্যমে সুষ্ঠুভাবে পানি-সম্পর্কিত উন্নয়ন পরিচালনা ও টেকসই ব্যবস্থপনা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *