ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনার জন্ম হয়ে ছিলো বলেই আজ দেশে উন্নয়নের জোয়ার বইছে: এমপি নাসির উদ্দিন

admin ঢাকা
আপডেট: 27 March 2019, 21:45

ঝিকরগাছা প্রতিনিধি: যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশের জন্ম হয়ে ছিলো। আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিলো বলেই আজ দেশে উন্নয়নের জোয়ার বইছে। বুধবার সকালে ঝিকরগাছায় বঙ্গবন্ধু সৈনিকলীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে যশোর জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু সৈনিকলীগের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি বিজিবি’র অবসরপ্রাপ্ত লান্সনাে মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর জেলা শাখার সভাপতি আজাদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোল্যা জাহিদ হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাহিদ আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৈনিকলীগের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ঝিকরগাছা উপজেলা শাখার ৫১ সদস্যের নামের তালিকা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *