ঢাকাWednesday , 27 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 27 March 2019, 21:40

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন পূজা মন্দিরের সামনে তালা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৮টায় কুমিরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরর্শিদা পারভীন পাপড়ি। এছাড়া উপস্থিত ছিলেন, কুমিরা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, আলাউদ্দীন, যুবলীগের মফিদুল ইসলাম মফি, আ’লীগ নেতা গোপাল ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *